মে মাসের জন্য এলপিজির দাম কত?

এপ্রিলে দুই দফায় বৃদ্ধির পর মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম স্থিতিশীল রখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকেই কমিশনের এই আদেশ কার্যকর হয়েছে।

মে মাসজুড়ে গ্রাহক ১২ কেজির এলপিজির বোতল কিনতে পারবেন ১ হাজার ৯৪০ টাকায়। প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ভিন্ন ওজনের এলপিজির বোতলের দাম নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১৫৭ টাকা ৯৬ পয়সা এবং অটোগ্যাসের লিটারপ্রতি দাম ৮৯ টাকা ৫২ পয়সা অপরিবর্তিত থাকছে।

গত মাসে ২ এবং ১৯ এপ্রিল দুই দফা এলপিজির দাম বৃদ্ধি করা হয়। নিয়মিত সমন্বয়ের অংশ হিসেবে ২ এপ্রিল এবং  ১৯ এপ্রিল জাহাজ ভাড়া বৃদ্ধির জন্য বিইআরসি এলপিজির দাম বৃদ্ধি করে। মার্চে প্রতি বোতল ১২ কেজির এলপিজির দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা।  শুধু এপ্রিল মাসেই ১২ কেজি এলপিজির দাম বোতলপ্রতি ৫২২ টাকা বৃদ্ধি করে।

About Author

Check Also

বাড়ল রপ্তানি আয়

অনেকদিন পর দেশের রপ্তানি খাতে সুখবর মিললো। টানা আট মাস পর বাড়লো রপ্তানি আয়। সদ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *