জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চলমান সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চেয়ারম্যান আব্দুর রহমান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, আন্দোলনে অংশ নেওয়া বিসিএস ক্যাডারের কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তাদের বাছাই করে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, যেখানে আন্দোলনে সক্রিয় কর্মকর্তারা শাস্তির মুখে পড়ছেন, সেখানে চেয়ারম্যানের ঘনিষ্ঠ বা অনুগত কিছু কর্মকর্তাকে …
আরো পড়ুন »অর্থনীতি
এনসিটিতে নতুন রেকর্ড
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আবারও নতুন ইতিহাস গড়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দরটির এই টার্মিনালে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ৩০ এপ্রিল ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউএস (টুয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে একদিনে মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং …
আরো পড়ুন »মে মাসের জন্য এলপিজির দাম কত?
এপ্রিলে দুই দফায় বৃদ্ধির পর মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম স্থিতিশীল রখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকেই কমিশনের এই আদেশ কার্যকর হয়েছে। মে মাসজুড়ে গ্রাহক ১২ কেজির এলপিজির বোতল কিনতে পারবেন ১ হাজার ৯৪০ টাকায়। প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। …
আরো পড়ুন »বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ২৮০০ কনটেইনার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষে প্রায় ২ হাজার ৮০০ টিইইউএস কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে জাহাজ দুটি থেকে পণ্য খালাস প্রক্রিয়াও অনিশ্চয়তার মুখে পড়েছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে আমদানিকৃত পণ্য নিয়ে বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজ দুটি। এর একটি বিশ্বখ্যাত শিপিং কোম্পানি ‘মায়ার্সক’-এর এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান এইচ আর লাইনের মালিকানাধীন ‘এইচ আর …
আরো পড়ুন »বাড়ল রপ্তানি আয়
অনেকদিন পর দেশের রপ্তানি খাতে সুখবর মিললো। টানা আট মাস পর বাড়লো রপ্তানি আয়। সদ্য শেষ হওয়া এপ্রিলে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশের মতো। তবে এই বৃদ্ধিতে খুব বেশি আশ্বস্থ হওয়ার সুযোগ দেখছেন না রপ্তানিকারকরা। কারণ, গত বছরের এপ্রিলে ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ দিন ছুটির কারণে রপ্তানি কম ছিল। যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ পাল্টা শুল্কও কার্যকর হয় ওই মাসে। এই দুই কারণে ওই …
আরো পড়ুন »আগামী অর্থবছর থেকে সব প্রতিষ্ঠানের ই-ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট (মূসক) রিটার্ন দাখিল বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। আয়কর রিটার্নের মতোই একটি পূর্ণাঙ্গ ডিজিটাল কাঠামোর মধ্যে ভ্যাট ব্যবস্থাপনাকে নিয়ে আসার এই উদ্যোগকে রাজস্ব খাত সংস্কারের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করতে নতুন নীতিগত ও প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট …
আরো পড়ুন »
জাগ্রত বাংলাদেশ নিউজ