ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার’ হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটি ‘পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে’।

সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, চলমান ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক অভিযানের সময় ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালায়, তাহলে তার ফল হবে ভয়াবহ।

ট্রাম্প আরো দাবি করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে এখন ইরান আগের তুলনায় অনেক বেশি নমনীয় অবস্থানে রয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইরানের তুলনায় অনেক বেশি উন্নত।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সাতটি ছোট নৌযানে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো দাবি করা হয়, তারা ইরানের কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে।

একই দিনে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর ঘোষণা দেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধেই যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে, কারণ তাদের বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালিতে আটকে পড়েছিল এবং সেগুলোকে নিরাপদে বের করে আনতে সহায়তা দরকার ছিল।

About Author

Check Also

বিধানসভা নির্বাচন: যে পাঁচ কারণে পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে চলেছে। টানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *