‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী ও ওমর সানী

আগামী মাসে মুক্তির কথা রয়েছে মৌসুমী ও জায়েদ খান অভিনীত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ, তৈরি হয়েছে বিতর্ক। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি অভিযোগ করেছেন, এটি আসলে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়। মৌসুমীও একই সুরে অভিযোগ তুলেছেন।

ওমর সানির দাবি, একটি ছোট গল্পের ভিত্তিতে প্রায় এক ঘণ্টার নাটকে অভিনয়ের জন্য মৌসুমীকে রাজি করান পরিচালক হাসান জাহাঙ্গীর। কিন্তু পরবর্তীতে কোনো চুক্তি ছাড়াই সেই টেলিফিল্মকে সিনেমা হিসেবে রূপ দিয়ে সেন্সর সার্টিফিকেট নেয়া হয়েছে, যা করা হয়েছে অভিনেত্রীর অগোচরে। এই অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানি। তিনি বলেন, “এটি কোনোভাবেই সিনেমা হিসেবে মুক্তি পাওয়ার যোগ্য নয়।”

এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মৌসুমীও একটি ভয়েস মেসেজে একই ধরনের অভিযোগ করেন। তিনি জানান, শুরুতে নাটকে অভিনয়ের কথা বলা হলেও পরে সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের অনুরোধ করা হয়। কিন্তু সিনেমার সেন্সর নেয়ার বিষয়টি তার কাছে গোপন রাখা হয়েছে। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে সেন্সর বোর্ড এটি অনুমোদন দিল।

মৌসুমী আরও অভিযোগ করেন, সিনেমার জন্য নির্ধারিত পারিশ্রমিকও তাকে দেয়া হয়নি। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে সিনেমাটি মুক্তি পাওয়া উচিত নয়। পরিচালক, প্রযোজক এবং শিল্পী সমিতির কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী।

সবশেষে, শিল্পীদের সাথে এধরনের আচরণ থেকে বিরত থাকার কথা জানান ওমর সানি। প্রয়োজনে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি।

About Author

Check Also

অভিনেতা থেকে জননেতা, চমকে দিলেন বিজয় থালাপতি

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানেও চমক দেখালেন। দীর্ঘদিন অভিনয়ে সাফল্যের পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *