৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ-মিজান

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মিজানুর রহমান।

সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহম্মদ আলী (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি), মো. জসীম উদ্দিন (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স), আজমিলা নাসরীন চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স), মো. রোকনুজ্জামান সরকার (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি) এবং আরাফাতুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা)।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম মিজানুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন হাসিবুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স), মো. তরিকুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা), মোহাম্মদ আফতাব উদ্দিন (অতিরিক্ত পুলিশ সুপার, নৌ পুলিশ), ভাস্কর সাহা, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাব-৯, সিলেট) এবং মশিউর রহমান মণ্ডল (অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা জেলা)।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ইয়াসির আরাফাত (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স), ইয়াসীনা ফেরদৌস (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি), কাজী হুমায়ূন রশীদ (অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জ জেলা) এবং মো. আবু খায়ের (অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর জেলা)।

অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. জাকিরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি)।

ঢাকার পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ অফিসার্স মেসের ভিআইপি মিটিং রুমে অনুষ্ঠিত সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করাই আমাদের লক্ষ্য। দেশপ্রেমের চেতনা ধারণ করে আইন-শৃঙ্খলা রক্ষা ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, “পুলিশকে জনগণের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনকল্যাণের পাশাপাশি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণেও কাজ করবে এই কমিটি।”

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার বলেন, “নতুন বাংলাদেশ গঠনে জনবান্ধব পুলিশ প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।”

সভা শেষে উপস্থিত সদস্য এবং অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে নবগঠিত কমিটির যাত্রা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

About Author

Check Also

কৃষকের সার ও পানি সমস্যার সমাধান চান ডিসিরা

সার ও পানি সমস্যার সমাধান চেয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। ডিসি সম্মেলনে তারা বলেছেন, উৎপাদন করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *