Author

আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন হয়েছে

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আনন্দবাজার পত্রিকার একটি বিশ্লেষণে মোট আটটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে, যেগুলো তৃণমূলের দুর্বলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ১. প্রতিষ্ঠান বা ক্ষমতার বিরোধিতা একটানা ১৫ বছর সরকারে থাকা একটি দলের বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই প্রতিষ্ঠান বা স্থিতাবস্থা বিরোধিতা তৈরি হয়েছিল। দলের নিচুতলার …

আরো পড়ুন »

বিধানসভা নির্বাচন: যে পাঁচ কারণে পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে চলেছে। টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর বড় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, বিজেপি ২০৬টি আসনে জয় পাচ্ছে। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের চেয়ে অনেক বেশি নিশ্চিত করছে দলটি। অন্যদিকে বর্তমানে ক্ষমতাসীন …

আরো পড়ুন »

ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার’ হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটি ‘পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে’। সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, চলমান ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক অভিযানের সময় ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালায়, তাহলে তার ফল হবে ভয়াবহ। ট্রাম্প আরো দাবি করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে এখন ইরান আগের তুলনায় …

আরো পড়ুন »

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে হত্যার কথা বললেও, নিহত পপি সুলতানার মায়ের অভিযোগে সামনে এসেছে দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন ও জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি। ফলে ঘটনাটি নতুন মোড় নিয়েছে। সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা একই পরিবারের চারজনকে হত্যা করে। মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—নমির …

আরো পড়ুন »

সারা দেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

বজ্রপাতের ঘটনায় সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় অনেকে আহত হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার …

আরো পড়ুন »

১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে …

আরো পড়ুন »

মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, শঙ্কায় আরো ৩ জেলা

অতিভারি বৃষ্টির কারণে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া আরো তিন জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাঁচ জেলার মধ্যে ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। বাকি তিন জেলায় বন্যা হতে পারে, কারণ এসব জেলার নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে এখন যে বৃষ্টি আছে তা …

আরো পড়ুন »

মিরপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত ব্যবসায়ী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন। এ ঘটনায় তিনি রূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যবসায়ী মোঃ …

আরো পড়ুন »

এনসিটিতে নতুন রেকর্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আবারও নতুন ইতিহাস গড়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দরটির এই টার্মিনালে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ৩০ এপ্রিল ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউএস (টুয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে একদিনে মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং …

আরো পড়ুন »

মে মাসের জন্য এলপিজির দাম কত?

এপ্রিলে দুই দফায় বৃদ্ধির পর মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম স্থিতিশীল রখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকেই কমিশনের এই আদেশ কার্যকর হয়েছে। মে মাসজুড়ে গ্রাহক ১২ কেজির এলপিজির বোতল কিনতে পারবেন ১ হাজার ৯৪০ টাকায়। প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। …

আরো পড়ুন »